প্রফেসর সৈয়দ সাদিয়াল ফেরদৌস
উপাধ্যক্ষ পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী
পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে আমি আমাদের শিক্ষার্থীদের
নিষ্ঠা, মেধা ও অধ্যবসায়ের জন্য গর্বিত। এই প্রতিষ্ঠান শুধুমাত্র একাডেমিক
শিক্ষার ক্ষেত্রেই নয়, বরং সৃজনশীলতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশেও
অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহপাঠ কার্যক্রম, সাংস্কৃতিক অঙ্গন ও
সামাজিক দায়বদ্ধতায় তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে, যা আমাদের
প্রতিষ্ঠানের গৌরব ও ঐতিহ্যের প্রতিফলন। আমি প্রত্যেক শিক্ষার্থীকে উৎসাহিত
করি যেন তারা জ্ঞান অন্বেষণে সদা উদ্যমী থাকে, প্রতিকূলতাকে চ্যালেঞ্জ
হিসেবে গ্রহণ করে এবং আমাদের কলেজের মর্যাদা রক্ষায় নৈতিকতা ও মূল্যবোধকে
ধারণ করে এগিয়ে যায়।